৬ অক্টোবর ২০১২ - ২০:৩০

ইউনাইটেড প্রেস ও ফরাসী বার্তা সংস্থা তুরস্কের কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে : আজও সিরিয়া হতে নিক্ষিপ্ত মর্টারের গোলা তুরস্কের একটি গ্রামে আঘাত হেনেছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : পশ্চিমা দু’টি বার্তা সংস্থা আজ জানিয়েছে যে, সিরিয়া-তুরস্ক সীমান্ত পূনরায় হামলার ঘটনা ঘটেছে। ইউনাইটেড প্রেস ও ফরাসী বার্তা সংস্থা তুরস্কের কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে যে, আজ সিরিয়া হতে নিক্ষিপ্ত একটি মর্টারের গোলা তুরস্কের একটি গ্রামে আঘাত হেনেছে।

তুরস্কের কর্মকর্তারা জানিয়েছেন যে, আজ ‘হাতায়া’ শহরের ‘ইয়াইলা দাগী’ অঞ্চলের অন্তর্ভুক্ত ‘গুফিতশী’ গ্রামে সিরিয়া হতে ছোঁড়া একটি মোর্টারের গোলা আঘাত হেনেছে। তুরস্কের কর্মকর্তারা জানিয়েছে কামানের গোলা ছুঁড়ে তাদের হামলার জবাব দেওয়া হয়েছে।

তুরস্কের একটি ওয়েব সাইট জানিযেছে যে, উক্ত মর্টারের গোলাটি সিরিয়ার ইদলিব প্রদেশের ‘খারবা আল-জাওয’ অঞ্চল হতে নিক্ষেপ করা হয় এবং তুরস্কের সৈন্যরা সাথে সাথে মর্টারের গোলা ছোঁড়ার স্থানকে লক্ষ্য করে কামানের গোলা নিক্ষেপ করেছে।

বলাবাহুল্য, গত বুধবার (২রা অক্টোবর) সন্ধ্যায় সিরিয়া সীমান্ত হতে সন্দেহ জনকভাবে কয়েকটি মোর্টারের গোলা তুরস্কের উদ্দেশ্যে ছোঁড়া হয় এবং তুরস্কও এর জবাব কয়েক দফায় সিরিয়ার উপর হামলা চালায়।#